বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষ অপসারণ দাবিতে মহাসড়কে শিক্ষার্থীদের মানববন্ধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধ
বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়ম অভিযোগ এনে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে। মানববন্ধনটি চলাকালে বগুড়া নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষক নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This