বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে চেতনা নাশক ঔষধ স্প্রে করে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামের রহেদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঐ বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তারা। চোরেরা রাতের কোন এক সময় ঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার হার, কানের দুল সহ ৪ভরি স্বর্ণ ও নগদ ৪ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে ঐ বাড়ির লোকজনের কোন সাড়া শব্দ না পাওয়ায় পাশের বাড়ির লোকজন তাদের ডাকাডাকি করে জাগ্রত করেন। পরে দেখেন তাদের সমস্ত ঘরের আসবাব পত্র এলোমেলা ও জানালার গ্রিল কাটা। চোরেরা চেতনানাশক জাতীয় কিছু স্প্রে করে বাড়ির লোকজনকে অচেতন করে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা
স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This