বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে ৫টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ৫টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা হতে বেলা ৩টা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ৫টি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সার্বক্ষণিক আবাসিক ডক্টর না থাকা, পর্যাপ্ত ডিপ্লোমা নার্স না থাকা, কয়েকটি প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা অনুযায়ী ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার, আল আকসা স্মার্ট ডায়াগনস্টিক সেন্টারে ১৫ হাজার, নিউ মডেল ক্লিনিকে ৪০ হাজার এবং সেবা হসপিটালে ১০ হাজার করে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল মাহমুদ লিটন। ওই সময় সঙ্গীয় ফোর্স হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This