

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএস মো. শাহনেওয়াজ প্রধান শুভ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও সাবিনা ইয়াসমিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন। টুর্নামেন্টে পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ধাক্কামারা ইউনিয়নের দলের সাথে অমরখানা ইউনিয়ন দল এবং সদর ইউনিয়ন দলের সাথে হাড়িভাসা ইউনিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করে।
