মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাজসেবা অধিদপ্তর সরকারের ৫৪ টি সেবা প্রদান করে যাচ্ছে

দিনাজপুর প্রতিনিধি
উপজেলা কৃষি অফিস সদর দিনাজপুরের হল রুমে পল্লীশ্রীর আয়োজনে এবং প্রোমেটিং অপরচটুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগিতায় উপজেলা পর্যায়ে আর্দশ গ্রামের বার্ষিক গেদারিং অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহজাদী শিরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম বলেন, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষে সরকার আপনাদের পাশে আছে। তবে নারীদের ঘরে বসে থাকলে চলবে না। নিজেদের বিভিন্ন্ কাজের মাধ্যমে সম্পৃক্ত হয়ে স্বনির্ভর হতে হবে। সমাজসেবা অধিদপ্তর সারাদেশে সাধারন মানুষকে সরকারী ৫৪টি সেবা প্রদান করছে। সেবাগুলো আপনাদের জানতে হবে এবং গ্রামের সকল মানুষদের জানাতে হবে। গেদারিং সভায় ৫ টি আর্দশ গ্রামের ও সিবিও নেত্রীদের বক্তব্য রাখেন রেহেনা বেগম, শিউলি বেগম, কোষাধক্ষ্য গুলশান আরা, কিশোরী ঊর্মি খাতুন বলেন আমরা আমাদের আর্দম গ্রামে ১২টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। পল্লীশ্রীর আমাদের যে সাহস যুগিয়েছে সেই সাহস সামনে রেখে আমরা আর্দশ গ্রাম গড়ে তুলেছি। মুষ্ঠির চাল জমা করে অসহায় মানুষদের আমরা সহযোগিতা করি গরিব মেয়েদের বিয়েতে সাহায্য করি প্রতিবন্ধীদের দোকান করে দিয়েছি। আমরা নিরাপদ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামের সকল সমস্যা সমাধানের চেষ্টা করে আসছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম ফেসিলিটেটর এন্ড কাউন্সিলার কৃষ্ণা দাস।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS