×

গোবিন্দগঞ্জে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে নাজমুল নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে বাগদা মিশন রোডের ভাড়াটিয়া বাসার ঘরের জানালার সাথে গলায় ওড়না প্যাচানো,পা মাটিতে লেগে থাকা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে খবর দিলে,এস.আই নজরুল,এ এস আই রাজ্জাক সঙ্গীয় পুলিশ ফোর্স মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য থানায় নিয়ে যায়।
এলাকাবাসী জানান, নাজমুল ও তার স্ত্রীর সাথে প্রায়ই দ্বন্দ্ব,কহল লেগেই ছিল,সেই দ্বন্দ কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হোটেল কর্মচারী নাজমুলের মরদেহ পোস্ট মর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। এবং তদন্ত চলছে, মৃত্যুর কারন নির্নয়ের চেষ্টা চলছে।নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল- সাদ্দামদের হোটেলে কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।