

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল এর কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের সহায়তায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন। পার্টনার ফিল্ড স্কুল প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন লালপুর পিএফসির প্রতিনিধি মো. আরিফ সরকার। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম সহ শতাধিক কিষাণ-কিষাণী উপস্থিত ছিলেন।
