

দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর মায়ের মৃত্যুতে পবিত্র কোরআন খতম ও দোয়া-খায়ের করেছে দিনাজপুর শহরের এতিমখানাগুলো।
আজ বুধবার সকাল থেকে সারা দিনব্যাপী দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় এতিমখানাগুলোয় পবিত্র কোরআন খতম দেয়া হয়। এরপরই মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-খায়ের করে এতিম শিশু দ্বীনি শিক্ষার্থীরা।
দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা জেলা সমাজসেবা পরিবার মর্মাহত ও শোকাহত। তাঁর মৃত্যুতে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় এতিমখানাগুলোয় পবিত্র কোরআন খতম দেয়া হয় আজ সকাল থেকে। এছাড়াও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-খায়ের করে শহরের সকল এতিম শিশু দ্বীনি শিক্ষার্থীরা।
তিনি মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
