×

বাংলাদেশ গার্ল গাইডের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা সভা কক্ষে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গার্ল গাইড দিনাজপুর জেলা শাখার জেলা কমিশনার মকসুদা পারভীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান।
বাংলাদেশ গার্ল গাইড ফুলবাড়ী উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার ফৌজিয়া খানম, সহকারী শিক্ষক -সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়; সেক্রেটারি -ভারতী রানী, সহকারী শিক্ষক -ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়; কোষাধ্যক্ষ -শাহীন আরা , সহকারী শিক্ষক, রুদ্রানী স্কুল এন্ড কলেজ, ফুলবাড়ী।
শিক্ষার্থীদের মধ্যে গীতশ্রী দত্ত, রানা তাবাসসুম, মোছা. সিরাজাম মুনিরা উপস্থিত থেকে গার্ল গাইড কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছামিউল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কবুতরের বাবা- মা’রা যেমন প্রথমে খাদ্য গ্রহণ করেন, তারপর তা নরম করে সেই খাদ্য আবার কোমলমতি ছোট বাচ্চাদের আহার করান। শিক্ষকদের ঠিক তেমনটাই করতে হবে, কঠিন জিনিসকে সহজভাবে শিক্ষার্থীদের মাঝে তা উপস্থাপন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মেধা অন্বেষণে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন। তাই অ-রাজনৈতিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড এসোসিয়েশনকে আরো বেগবান করে শিক্ষার্থীদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে তাদের দক্ষ করে তুলতে শিক্ষা কর্মকর্তা, শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন (উপস্থিতি স্বাক্ষরের ক্রমানুসারে)এস কে মোহাম্মদ আলী,আব্দুস সালাম, নাসিমা সুলতানা, গোলাম মোহাম্মদ হারিসুল আলম, এ এইচ এম মোস্তাফিজুর রহমান,মোছা. শ্যামলী আক্তার, আব্দুল আলিম, রোকসানা খাতুন, আফরিনা নাজনীন, সেকেন্দার হোসেন, আবু তালেব, আয়েশা সিদ্দীকা খান, শামীমা নাসরিন, নাজনীন নাহার, কিসমত আরা প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।