

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন, শুকনো খাবার ও গৃহ নির্মান মজুরী বাবদ নগদ অর্থের চেক প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসানের সভাপতিত্বে উপজেলার ৭৪টি পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকার্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ, মুশিদহাট ইউপি চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন, আটগাঁও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভির চৌধুরী বিতু, বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি উপজেলার মাসিক আইন শৃংখলা সভায় যোগদান করেন।
