

ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত পারফরম্যান্সের করে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ। এপ্রিল মাসের সেরা ক্রিকেটার তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করেছে আইসিসি। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদ। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানেো হয়েছে।
আইসিসির মাসসেরা হয়েি নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে। সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে শিকার করেছেন ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫, আর ইকোনমি রেট ৪.৪৬। তার পারফরম্যান্সে ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সিরিজসেরাও হন নাহিদ।
