

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে কোরবানি পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন, ইমাম ও কসাইদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মুনতাসীর মামুন।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।
সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, চামড়া দেশের জাতীয় সম্পদ সেজন্য পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এছাড়াও পশু জবাই এর পূর্বে করণীয়, পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানোর পদ্ধতি, কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
