

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সমকাল -এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মো. আরিফুল ইসলামকে আহ্বায়ক, অপর্ণা ঐশী, ইয়াসিন আরাফাত ইফতি ও মৃত্যুঞ্জয়কে যুগ্ম আহ্বায়ক এবং নূরী আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন সৈয়দা অর্পিতা তাহসিন, লাবনী সরকার, মেহজ্জুন আক্তার, ফাহমিদ বিন আজিজ,নাহিয়ান হাসান, সৈয়দ নাফিস ইয়াসার, মারুফ আহমেদ, খাদিজা আক্তার,শুকদেব রায়, সুমাইয়া তাজমিন সাদিয়া, তারিন সুলতানা তাবাসসুম, হুমায়ুন কবির, মাসুম পারভেজ আবির, আল ইমরান, অমিত চন্দ্র রায়।
দৈনিক সমকালের ফুলবাড়ী প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ আলম লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ আলম লিটন বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের বিকল্প নেই। সমকাল সুহৃদ সমাবেশ তরুণদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আশা করি, ফুলবাড়ীর এই নতুন কমিটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, সাহিত্যচর্চা ও মানবিক উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে।”
তিনি তরুণদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মো. খায়রুল আনাম আবেশ,সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ব্যবসায়ী ইকবাল হোসেন বিপ্লব, মোস্তাক আহমেদ,আরিফুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার বলেন, “সুহৃদ সমাবেশ শুধু একটি সংগঠন নয়, এটি তরুণদের মানবিক, সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার একটি সুন্দর প্ল্যাটফর্ম। সাহিত্য, সংস্কৃতি, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। ফুলবাড়ীর তরুণদের অংশগ্রহণে সমকাল সুহৃদ সমাবেশ আরও প্রাণবন্ত ও শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের আন্তরিকতা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন সাবেক মেয়র মাহমুদ আলম লিটন, সহকারী অধ্যাপক মো. রেজওয়ানুল হক, সহকারী অধ্যাপক কায়সার পারভেজ নান্নু, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম শাহ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মো. খায়রুল আনাম আবেশ,ব্যবসায়ী মনোজ কুমার মল্লিক, ব্যবসায়ী ইকবাল হোসেন বিপ্লব,ব্যবসায়ী বদরুজ্জামান বাদল,সহকারী অধ্যাপক মুরশেদুল আলম শারফী।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা, সাহিত্য-সংস্কৃতি চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সুহৃদ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন কমিটির মাধ্যমে ফুলবাড়ীতে সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
