

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংক বাংলাদেশের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশের নির্মম হামলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলম বিরতির আহ্বানে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪জুন) বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে ব্যাংকের ফুলবাড়ী শাখার সামনে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ঘন্টাব্যাপি সমাবেশে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক খয়রাত চৌধুরী বিপ্লব, আল মামুন চৌধুরী, ইমরান হোসেন, আনোয়ারুল ইসলাম রানা, এনামুল হক সহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ২৪এর গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলেও তাদের দোসর এস আলম এখনও ব্যাংকিং খাতে ঘাপটি মেরে আছে। ব্যাংক লুুটপাটকারীদের আবারও পুনর্বাসন করা হচ্ছে। এতে আমাদের কষ্টার্জিত আমনত আবারও পাচারের শঙ্কা দেখা দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা মনে করি, এই কর্মসূচী শুধু গ্রাহকদের জন্য নয়, এই কর্মসূচী ইসলামী ব্যাংকের হাজারও কর্মকর্তা কর্মচারীও। কারণ, ব্যাংক দেউলিয়া হলে তাদেরও রুটি রুজি হুমকিতে পড়বে। তাই প্রতিবাদ স্বরুপ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উচিৎ আমাদের আহ্বানে সাড়া দিয়ে ১ঘন্টা কর্মবিরতি পালন করা।
এ বিষয়ে ইসলামী ব্যাংক ফুলবাড়ী শাখার ম্যানেজার মনোয়ার হোসেন কোন মন্তব্য করতে রাজি হননি।
