

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মডেল মসজিদের নির্মান কাজ পরিদর্শনে এসে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি অসন্তোষ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় দিনাজপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক (ডিডি) মো. মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক ভাবে মসজিদ নির্মান কাজ দেখে আমি অসন্তোষ প্রকাশ করছি। মূল ভবনের বিভিন্ন সমস্যা মনে হচ্ছে। তবে, প্রকৌশলী এসে তদন্ত করে দেখবে সত্যিকার অর্থে মসজিদ নির্মাণে নিম্নমানের কোন সামগ্রী ব্যবহার হয়েছে কিনা।
মসজিদ পরিদর্শনে ডিডি মো. মোস্তাফিজুর রহমান এর সাথে উপস্থিত ছিলেন, মউশিক সাধারণ কেয়ারটেকার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জবাইদুর রহমান, বোচাগঞ্জ উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মামুনুর রশিদ, মডেল কেয়ারটেকার মাহারুল খান, সাধারণ কেয়ারটেকার আব্দুল কুদ্দুস, মুসা আলী প্রমুখ।
