

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলে প্রিয় আর্জেন্টিনা দলকে সমর্থন দিতে ও উৎস যোগাতে ব্যান্ড পার্টির গানের তালে সমর্থকরা আনন্দ উল্লাস করতে দেখা গেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েক দিন বাকি এরই মধ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিভিন্ন দলের সমর্থকদের ব্যাপক আলোচনা টক ঝাল মিষ্টি ঝগড়া ও সমালোচনা তুঙ্গে উঠে গেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থকদেরআয়োজনে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র্যালিতে ছোট শিশু তার বাবার কাঁধে কেউ বা হাত ধরে, স্কুল কলেজের শিক্ষার্থী এবং প্রিয় দলের পতাকা হাতে, বাইকে লাগিয়ে বিভিন্ন বয়সের শত শত সমর্থন অংশ গ্রহণ করেছে। সবার গায়ে প্রিয় দলের জার্সি শোভা পাচ্ছে। কেউ কেউ মুখে ও আল্পনা ছোঁয়ায় রাঙ্গিয়ে তুলেছে প্রিয় দলের লগো দিয়। মেয়ে সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বাংলাদেশের জাতীয় পতাকা সবার আগে এবং তার পরে প্রিয় দলের দীর্ঘ পতাকা সমর্থকরা হাত দিয়ে ধরিয়ে চলছে। অন্য দিকে চলছে ব্যান্ড পার্টির বাজনা। দেখে মনে হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের হলি পূজা চলছে।
আজ শুক্রবার বিকাল চারটায় হিলি বন্দরের পানামা পোর্ট এর ১নং গেটের সামনে আর্জেন্টিনা দলের পতাকা সম্বলিত আনন্দ র্যালির ব্যানার নিয়ে র্যালি বাহির করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিলি রেলষ্টেশনে গিয়ে শেষ হয়।
আনন্দ র্যালিতে অংশ শিক্ষার্থী রুপকথা বলেন, ফিফা বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন দিতে ও উৎসাহ যোগাতে আমরা এখানে সমাবেত হয়েছি। এই দলের অনেক ফেবারিট খেলোয়াড় আছে তার মেসি হচ্ছে সবার আগে। আমরা কোন দেশ বা জাতিকে সমর্থন করছি না। আমরা দলের খেলোয়াড়দের সমর্থন করছি। যেহেতু ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি পেয়েছে এবং এবং এবারও র্যাংকিং এ এগিয়ে আছে তাই এবারও বিশ্বকাপ ট্রফি আমাদের দলের ঘরে আসবে।

আনন্দ র্যালিতে অংশ গ্রহণকারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আর মাত্র কয়েক দিন পরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। এবারের বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থন দিতে আজকের আয়োজন। এটাই হচ্ছে ফুটবলের আবেগ আর ভালোবাসা। তবে আমরা টক ঝাল মিষ্টি ঝগড়া ও তর্ক বিতর্ক করবো ঠিক আছে। তবে সৌহার্দ্য পরিবেশে বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করবো। কখনো কোন ঝামেলা হতে দিবো না। কারও সঙ্গে ঝগড়া গন্ডগোল করবো না এবং করতে দিবো না।
আর এক সমর্থক মিল্লাত ও মোস্তাকিম হোসেন জানান, আজকে আমরা আর্জেন্টিনা সমর্থক যারা আনন্দ র্যালিতে এসেছি ফুটবল দলের খেলার আবেগ ও ভাললাগার জায়গা থেকে এসেছি। এবারের বিশ্বকাপে আবারও ট্রপিটা আমরা চাই। তাহলে আমাদের চারটি হবে এবং নিজের চোখে দেখা দুটি বিশ্বকাপ প্রিয় দলে পেয়েছে দেখতে পাব এটাই আমাদের প্রত্যাশা। তবে হাকিমপুর হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র্যালি আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। প্রিয় দলের জন্য দোয়া ও শুভ কামনা রইল।
