×

হাকিমপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৬ থেকে ১৮ আগস্ট সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে পালিত হবে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দুই সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বাহির হওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এরপর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় করণীয় ও জনসচেতনতামূলক, সফল চাষীদের করনীয় তুলে ধরে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন উপস্থিত মৎস্য চাষীদের।
এছাড়াও অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগড়িতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথি বৃন্দ।
র‍্যালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহাদি হাসান, কৃষি অফিসের মোছাঃ আরজেনা বেগম, প্রানীসম্পদ অফিসার ডাঃ মো. মুনতাসীর মামুন, থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো. আকতারুজ্জামান।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।