

নিজস্ব প্রতিবেদক
দুর্গাপূজার মহাসপ্তমীতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।

আজ শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং সংশ্লিষ্টদের খোঁজখবর নেন।

নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদের দিকনির্দেশনামূলক পরামর্শও দেন। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে অনুদান বিতরণ করেন।
