

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টায় দিনাজপুরের শহরের পিডিবি মোড় সংলগ্ন উত্তর গোসাইপুরস্থ ইউনিয়নের নিজস্ব প্রধান কার্যালয়ের মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদাসহ নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামসহ সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অন্যান্য নবনির্বাচিত কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শিবুল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দীন, অর্থ সম্পাদক মো. স্বাধীন আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুরম সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. বছির উদ্দীন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. মোস্তফা হেমন্ত কুমার মানিক, মো. শাহনেওয়াজ আলী, মো. রেজাউল ইসলাম রাজা ও মো. আব্দুল গফুরসহ অন্যান্য সকল সদস্য।
শপথগ্রহণ শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা ও জেলার পরিবহন সেক্টরকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার প্রত্যয় ব্যক্ত করেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়।
