×

বীরগঞ্জে এল.সি.এস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে এলসিএস মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠিত হয়ছে।
আজ সোমবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের পরিচালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায় “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” কর্মসূচির অধীনে রক্ষণাবেক্ষণ (অফ-পেমেন্ট) কাজে নিয়োজিত এল.সি.এস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এবং বীরগঞ্জ পৌর প্রশাসক দীপঙ্কর বর্মন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩১ জন মহিলা কর্মী তাদের সঞ্চয়ের চেক গ্রহন করেছেন। প্রতি ৩ বছরে প্রতিজন কর্মী তাদের সঞ্চয়ের ১ লক্ষ ১১ হাজার টাকা হিসেবে পেয়েছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।