×

পাঁচবিবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি রেলস্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক আবু সাইদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান এবং দলের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক ঐক্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়েও আলোচনা করেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে পৌর পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।