×

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে লুৎফর রহমান (৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে নিজ বাড়ির গোয়াল ঘরের লোহার বর্গার সাথে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর রহমান উপজেলার ১নং এলুয়ারী ইউনিয়নের গণিপুর দক্ষিণপাড়া গ্রামের আসিদুল মন্ডলের ছেলে। গণিপুর আবাসনে বসবাস করা লুৎফর পেশায় ভ্যান চালক ও সংসার জীবনে তার দুটি মেয়ে আছে বলে জানা যায়। তিনি ১ বছর আগে স্ট্রোক করায় স্থানীয় ভাবে তার চিকিৎসা চলমান ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টায় নিহত লুৎফর রহমানের স্ত্রী বিলকিস বেগম (৩৫) বাড়ির বাহির থেকে ফিরে এসে দেখেন গোয়াল ঘরের টিনের ছাপরার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছেন লুৎফর। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাদের মধ্যে মমিনুল হক ও রকি নামের দুজন লুৎফরকে নামিয়ে দ্রুত আমবাড়ী বাজারের পল্লী চিকিৎসক গোপাল চন্দ্রের কাছে নিয়ে যান। গোপাল চন্দ্র তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে লুৎফরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।