শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়ীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নিমতলা মোড়ে ক্যাফে অর্কিড এর সভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি চৌধুরী মুহাম্মদ খয়রাত হোসাইন সামাদী’র সভাপতিত্বে এবং বদরুদ্দোজা বাদলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রংপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি ডা. সোলায়মান মন্ডল।

এছাড়াও জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল কাদের বাবু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রীত অতিথিরা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের হালাল উপায়ে ও ইসলামী ব্যবসায়ী নীতি অনুসরণে ব্যবসা পরিচালনা করার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This