শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পুনর্ভবা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের পাটুয়াপাড়া মহল্লায় পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুনর্ভবা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে| শনিবার দিনাজপুর শহরের পাটুয়াপাড়া মহল্লায় সোশ্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ, অস্ট্রেলিয়া সার্বিক সহযোগিতায় এবং অল্টপরনেটিভ অ্যাপ্রোচ এর ব্যবস্থাপনা ও পরিচালনায় পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পুনর্ভবা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র চালু হলে যেই নারীরা পারিবারিক কাজ শেষে অলস সময় পার করেন, নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণের অভাবে সময় কে কাজে লাগাতে পারেন না , এবার তারা সেলাই প্রশিক্ষণ শিখবেন। সন্তান দেখাশোনা, পরিবার সামলানোর পাশাপাশি কাপড় সেলাই করে বাড়তি আয় করবেন তারা। এতে তাদের আর্থিক সামাজিক উন্নয়ন হবে। তাছাড়া অনেক বেকারত্ব সমস্যা সমাধানের জন্য এই পুনর্ভবা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ভূমিকা রাখবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS