×

পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, বিজিবি, পুলিশ ও ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।