

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে শাহজাহান সিরাজ স্কলারশিপ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নন্দীগ্রাম ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজের সভাপতি মেরাজ মোহাম্মদ নবীউল্লার সভাপতিত্বে এবং অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ রানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি আহসান হাবীব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান মাসুদ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফেরদৌস আলী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি সতীশচন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের বাংলার প্রভাষক জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, মনসুর হোসেন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক রাব্বি হোসাইন প্রমুখ। ওই সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকা শাপলা খাতুন, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, বুলবুল আহমেদ, ফাহিমা খাতুন, হাফিজুল ইসলাম, রাকিবুল হাসান, সাব্বির হোসেন, আব্দুর রাজ্জাক, শিউলি খাতুন, রোকেয়া খাতুন, সাজেদা খাতুন, মিতালী রানী, সুমাইয়া খাতুন, আইরিন জাহান ইমা, সাব্বির হোসেন, ফাতেমা খাতুন, মৌরানি, নুপুরসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শাহজাহান সিরাজ স্কলারশিপ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও চিত্রাংকন, হাতের সুন্দর লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিশেষ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অভিভাবকদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠান ক্যাম্পাসে গাছের চারা রোপন করা হয়।
