×

নন্দীগ্রাম সদর ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আসন্ন নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক এলআরকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তিনি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচন সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাত করছেন, কথা বলছেন। পাশাপাশি এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত নিচ্ছেন। তাঁর এ গণসংযোগকে কেন্দ্র করে অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে। স্থানীয়রা বলছেন, আবু বক্কর সিদ্দিক এলআর সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং করে যাচ্ছেন। এলাকার অসহায়, দরিদ্র-নিপীড়িত মানুষের জন্য তাঁর কাজ প্রশংসনীয়। তিনি দিন-রাত সাধারণ ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, মানুষের বিপদে-আপদে পাশে থেকে যথাসাধ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। একজন সৎ ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে। তরুণ ভোটাররাও তার ডাকে সাড়া দিচ্ছেন এবং তরুণদের জন্য খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন অনুদান প্রদান করে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আবু বক্কর সিদ্দিক এলআরের মতো সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কাছে তরুণদের প্রত্যাশাও তাই অনেক বেশি। ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক এলআর বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবু বক্কর সিদ্দিক এলআরের গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড এখন নন্দীগ্রাম সদর ইউনিয়নের সব ক’টি ওয়ার্ডে আলোচনার বিষয় হয়ে উঠেছে।