

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লবের সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, সতীশচন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারোয়ার জাহান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন, শাহজাহান আলী সাজু প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
