×

নন্দীগ্রাম গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নবনির্মিত নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ আছর নন্দীগ্রাম গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্মিত নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাবান আলী, আলহাজ্ব আবুল কাশেম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস আলী, কার্যনির্বাহী সভাপতি গোলাম রব্বানী, সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হাসান, সহসাধারণ সম্পাদক আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীক সরদার, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব মিন্টু, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্মীয় সম্পাদক জাহিদ হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আরমান হোসেন, প্রচার সম্পাদক বাবু মিয়া এবং কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, আল তৌফিক ও শ্রী তরুণ কুমারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠনের সার্বিক উন্নতি, শ্রমিকদের কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।