

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার মারকাযুয সুন্নাহ্ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে মাগুড়া প্রধান পাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি,মকবুলার রহমান সরকারি কলেজের প্রফেসর মো. গোলাম রহমান প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমান,
মাগুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এম এ করিম মন্ডল । অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় নুর আলা নূর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান,আমলাহার ডিগ্রী কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অত্র মাদ্রাসার পরিচালক গোলাম রহমান, মাদ্রাসার মুহ্তামিম হাফেজ আতাউর রহমান রাজু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মক্তব বিভাগের ছাত্রদের মাঝে ১০ টি কোরআন শরীফ ও বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ বলেন, আমি এবং আমার নেতা ব্যারিস্টার নওশাদ জমির সর্বাত্মকভাবে চেষ্টা করব। আপনারা সবাই এই মাদ্রাসার দিকে তাকাবেন । এই এলাকার লোকজনকে সম্পৃক্ত করবেন । আজকে আমরা কেউ থাকব না । আমাদের পরবর্তী জেনারেশন জেনে যাবেন হাজী কছিরউদ্দীন নামে একজন মানুষ ছিলেন। উনার নামে একটি মাদ্রাসা হয়েছে। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করতে চাই হাজী কছির উদ্দিনের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করতে আমার যা যা করা দরকার তাই তাই করবো ইনশাল্লাহ ।
অত্র মাদ্রাসার পরিচালক ও তত্ত্বাবধায়ক আলহাজ্ব মো. গোলাম রহমান বলেন, গত ১১ মাসে অত্র প্রতিষ্ঠানে মক্তব শ্রেণি থেকে ১০ জন ছাত্রছাত্রী পবিত্র কোরআন শরীফ ছবকের উপযুক্ত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন,আমি এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করব ইনশাল্লাহ।
