×

হাকিমপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন বিধবা, প্রতিবন্ধী, এতিম ও দুস্থদের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ থেকে এসব শীতবন্ত্র বিতরণ করা হয়।
এসব শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল, হুডি, কানটুপি, মোজা এবং দুইটি ধর্মীয় বই। এর আগে স্থানীয় ৫০ জন অসহায় পরিবারকে স্বাবলম্বী প্রকল্পের আওতায় এনে ব্যবসা পরিচালনা করার জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দাঈ মাওলানা সুহাইল আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুফতি ফিরোজ কবির, ক্বাছিমিয়া মাদরাসার মুহতামিম মুফতি মেহেদী হাসান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি হারুন মাজহারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল ইসলাম।
উল্লেখ্য, দেশের শীতপ্রধান ৬০০টি এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।