×

প্রতিন্ধী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করলেন দুই দৃষ্টিপ্রতিবন্ধী অতিথি

নিজস্ব প্রতিবেদক
সেমিনারে ১৩ জন প্রতিবন্ধী, ১৭ জন প্রান্তীক জনগোষ্ঠির নারী পুরুষ অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে দুই জন ফ্রিলান্সার, এক জন শারিরিক প্রতিবন্ধী (দুইহাত নেই) মি. বিমল মার্ডী,তিনি পা দিয়ে ছবি আঁকতে পারেন। ক্ষুদ্র নৃগোষ্ঠি শিউলি বেসরা, সেলাই প্রশিক্ষণ নিয়ে বর্তমানে একটি দর্জি দোকান দিয়ে নিজের ও প্রতিবেশীর কর্মসংস্থান করেছেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের উদবুদ্ধ করতে নিজেদের উদাহরণ দিয়ে বক্তব্য রাখছেন দুই দৃষ্টি প্রতিবন্ধি অতিথি। নিজেরা অন্ধকারে থেকেও অন্যদের আলোকিত করতে নানা পরামর্শমুলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তারা।
আজ শনিবার দুপুর ১২টায় পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া গ্রামে এই “উদ্দ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়। সমাজের হতাশাগ্রস্থ অসহায় যুবকদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং আত্ম মনোবল বৃদ্ধির জন্য সেমিনারের আয়োজন করেন স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক।
সেমিনারে বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদৌাক্তাদের উদ্যেশ্যে উদবৃদ্ধকরণ বক্তব্য রাখেন, ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ড) এর নির্বাহী পরিচালক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত (দৃষ্টি প্রতিবন্ধী ) সফল ব্যক্তিত্ব মো. সাইদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ড) এর সভাপতি (দৃষ্টি প্রতিবন্ধী) বিশিষ্ট আইনজীবি এ্যাড, মো. মোশাররফ হোসেন মজুমদার, গ্রিন ফ্রেন্ডস্ (পরিবেশ) এর সভাপতি পবন রিচার্ড রিচিল ।
প্রতিবন্ধি দুই অতিথি বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ। শুধু নিজেদের প্রতিভা বিকোশিত করতে চাই চেষ্টা আর পরিশ্রম। আমাদের দেখে তোমাদের তা উপলব্ধি করতে হবে। সকল প্রতিবন্ধকতাকে জয় করে তোমাদের সামনে এগিয়ে যেতে হবে। মনোবল বৃদ্ধি করে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
সেমিনারের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হওয়ার পরেও সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের এ দৃষ্ঠান্ত উপস্থিত অংশগ্রহনকারী যুবকদের মনে সাড়া ফেলেছে। সেমিনারটি দুপুর দুইটা পর্যন্ত চলে। পরে অতিথিবৃন্দ উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ বেসিক সংস্থা দ্বারা পরিচালিত “বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” পরিদর্শন করেন। সেখানে একটি আমলকি গাছের চারা রোপন করেন এবং প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন।