এককালের ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে দিনাজপুরের মাটিতে ধরে রেখেছে কাউন্সিলর কাপ টুর্নামেন্ট
প্রথম সেমি ফাইনাল ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে আকতারুজ্জামান জুয়েল


দিনাজপুর প্রতিনিধি
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তোলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে আজ সোমবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমি ফাইনাল ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের জয়লাভ।
খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর বাসীর বিশেষ করে ফুটবল পিপাসু দর্শকদের এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল খেলা উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো। খেলাধুলার কোনো বিকল্প নেই। মোবাইলের নেশা থেকে যুব সমাজকে খেলার নেশায় আসক্ত করতে হবে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মো. আকতারুজ্জামান জুয়েল। তিনি বলেন, এককালের ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে দিনাজপুরের মাটিতে ধরে রেখেছে কাউন্সিলর কাপ টুর্নামেন্ট। আমরা চাই আগামীতেও এই টুর্নামেন্ট দিনাজপুরের ফুটবল পিপাসুদের ফুটবলের পিপাসা মিটাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী (রেজা চৌধুরী), ওসি ইন্টিটিজেন্ট আব্দুল হাই, জেলা ক্রীড়া সংস্থার খেলোয়ার সৈয়দ সায়েম হোসেন মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল হিকমাহ্ এর চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। সেমি ফাইনাল ম্যাচে খেলতে নামেন বোদা উপজেলা ফুটবল একাদশ বনাম নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের। এই ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশকে ২-৩ গোলে হারিয়ে নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশ জয়লাভ করে। নবাবগঞ্জ উপজেলা দাউদপুর ফুটবল একাদশের খেলোয়ার ইয়াসিন ম্যান অব দ্যা ম্যাচ হয়।
