শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সবজি চাষে হেম বাবুর সাফল্য


কাহারোল প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের রাঙ্গাচাটা এলাকার জোতমুকুন্দপুর গ্রামের কৃষক হেম বাবু ৫০ শতক জমিতে লাউ চাষ করে ৪ লক্ষ টাকা বিক্রির আশা করছেন। ইতোমধ্যে জমি হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। লাউ ক্ষেতে গিয়ে দেখা যায় থোকায় থোকায় লাউ ঝুলছে মাচায়। প্রতিটি লাউ বিক্রি করেছেন ৩৫ টাকায়। এযাবৎ তার খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা। আরোও বিশ হাজার টাকা খরচ হবে বলে লাউ চাষী জানান। তিনি আরো ২ লক্ষ টাকার লাউ বিক্রি করবেন বলে আশা ব্যক্ত করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি অধিদপ্তর কাহারোল খরিপ ২/২০২৩-২০২৪ সুলতান জাতের লাউ এর বীজসহ বিভিন্ন উপকরণ দিয়েছিলেন জোতমুকুন্দপুর গ্রামের কৃষক হেম বাবুকে। কৃষি বিভাগের সারবিক তত্বাবাধনে ও সহযোগিতায় এবং কৃষি উপসহকারি কর্মকর্তা এ,এম,এস আবদুর রহিমের সারবিক পরামর্শে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক হেম বাবু। কৃষক হেমবাবু বলেন, আমি মানুষের জমি বর্গা নিয়ে বিভিন্ন জাতের সবজি কফি সহ শীতকালীন ফসল আবাদ করছি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, কাহারোল উপজেলায় সবজি উৎপাদনের জন্য কৃষকদের প্রদর্শনী দেওয়া হচ্ছে এবং পাশাপাশি সকল প্রকার সবজি আবাদের জন্য সহযোগিতা করা হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This