কাহারোলে বন বিভাগের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম


কাহারোল প্রতিনিধি
কাহারোলে বন বিভাগের অফিস ও কমকর্তা কর্মচারীদের বাসভবন, প্রশিক্ষণ কেন্দ্রটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে সরকারি কার্যক্রম ও বসবাস করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ভবন গুলো সংস্কার বা নতুন করে নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যাথা। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে (কাহারোল-বীরগঞ্জ) যাওয়ায় পাকা সড়কের পূর্বপাশে অবস্থিত উপজেলা বন বিভাগের অফিসটি। সরেজমিন দেখা যায়, বন বিভাগের অধীন উপজেলা রেঞ্চ অফিসের অবস্থা এত শোচনীয় ও চরম জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ভবনটি। ঝুঁকিপূর্ণ ভবনেই জীবন বাজি রেখে কাহারোল এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসের কার্যক্রম করতে দেখা যায়। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মাণকৃত কোয়াটারগুলো এবং প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে আবার কোনো কোনো কোয়াটার বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় তা পরিত্যক্ত হিসেবে ও পড়ে রয়েছে। বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (হেলাল) জানিয়েছেন এই অফিস ও কোয়াটারগুলো এবং প্রশিক্ষণ কেন্দ্রটি ১৯৮৩ সালের দিকে প্রতিষ্ঠা বা নির্মাণ করা হয়েছে। নির্মাণের পর কয়েকবার হালকা-পাতলা সংস্কার ও রঙের কাজ করা হয়েছে। এদিকে উপজেলার সচেতন মহলের কয়েকজন ব্যক্তি জানান, এই উপজেলার বন বিভাগ থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পেয়ে থাকলেও উপজেলা বন বিভাগের অফিস ও কোয়াটারগুলো নতুনভাবে নির্মাণ না করার ফলে এখানকার কর্মকর্তা ও কর্মচারীরা জীবনের ঝুঁকি মাথায় নিয়ে তাদের দায়িত্ব-কর্তব্য পালনের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যদিয়ে দিনা-পাতি অতিবাহিত করছে বলে সচেতন মহল মনে করছেন।
