×

নবাবগঞ্জে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার


নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে রায়হান কবির (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিনগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রায়হান উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে। গত ১৬ আগস্ট দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।