শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির একদিনের কর্মসূচি ঘোষণা

দেশ মা ডেস্ক
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (রোববার) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শুক্রবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সার্বিকভাবে সফল করতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি র‌্যালি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This