×

চিরিরবন্দর আইডিয়াল স্কুল ২৪২ এসএসসি পরিক্ষার্থী ২৪২ জনেই জিপিএ ৫

সোহাগ গাজী, চিরিরবন্দর থেকে 

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরিক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। ২৪২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে সকলেই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। 

 

আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি শিক্ষার্থী তাহছিন সরকার বলেন, আমাদের স্কুল থেকে আমরা ২৪২ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলাম এবং আমরা ২৪২ জন বন্ধুরায় জিপিএ ৫ পেয়েছি। এ রেজাল্ট সম্ভব হয়েছে আমাদের পরিচালক আমাদের ক্লাসের শিক্ষকদের কঠন পরিশ্রম এবং আমাদের পড়ালেখা নিবিড় পরিচর্যা মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের স্কুল শুধু এবার শতভাগ জিপিএ পেয়েছেন এমনটা নয় বিগত কয়েকটি বছর ধরে এসএসসি পরিক্ষায় দিনাজপুর বোর্ডের সেরা ফলাফল অর্জন করছে।

 

মাইশা আলম নামে আরেক শিক্ষার্থী জানান, আমাদের স্কুলে পড়াশোনা শুধু না পড়াশোনা পাশা খেলা ধুলায় আনন্দ সবকিছুতে সেরা। আমাদের টিচারদের সঠিক আমাদের সঠিক গাইডলাইন ও আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের স্কুল হতে ২৪২ জন বন্ধু জিপিএ ৫ অর্জন করতে পেড়িছি এজন্য আমরা সকলেই আনন্দিত।

 

 

আইডিয়াল রেসিডেন্সিয়া মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম বলেন, সকল শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যাবসায় ও অভিভাবকগণের পুর্ণ সহযোগিতায় এ কাংখিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর সার্বক্ষণিক মনিটরিং করার মাধ্যমে তাদের খেয়াল রাখা হয়। তাদের কিভাবে পরিচর্যা করলে তারা সঠিক ভাবে পড়াশোনায় মনোযোগী হবে সে বিষয় আমার শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি করে দেই। আমাদের স্কুল শুধু পড়াশোনা বা ফলাফলে সেরা না খেলা ধুলা, নাছ গান,আবৃত্তি বিতর্কিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা ভালো করছে।

 

এছাড়াও চিরিরবন্দরে মেহের হোসেন স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২০২ জন, সিটি রেসিঃ মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।