

নিজস্ব প্রতিবদক
ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদান ও সফলতা অর্জনের স্বীকৃতি-স্বরুপ মালদ্বিপে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গুপ্ত প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত।
গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে’তে ইন্টারন্যাশনাল ভিলা কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কর্তৃক জমকলো আয়োজনে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশি। এছাড়া ভারতের জনপ্রিয় ডা. মৌ ভট্টাচার্য ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান এর ৩০ জন বরেণ্য ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপ সরকারের মৎস্য ও মহাসাগর বিষয়ক মন্ত্রী আহমেদ সিয়াম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও সালমান কিং মসজিদের সম্মানিত ইমাম আব্দুল জলিল ইসমাইল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী হুসাইন নিহাদ, বাংলাদেশ সরকারের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম আবুল কালাম আজাদ, হাইকমিশনার শ্রম বিষয়ক কাউন্সিলর মো. সোহেল পারভেজ, বাসার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, আলহাজ্ব এম. এ বাসার আবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর পরিচালক মো. জাকির হোসেন। মালদ্বীপ বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আমজাদ হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পরিচালক ও দক্ষিণ এশিয়ার প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু।
অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে বলেন পারস্পরিক সম্প্রীতি ছড়া পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন সম্ভব না। তিনি দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনা দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
