

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাব এবং কবিতার ছোট কাগজ কাব্যকথার যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় দিনাজপুর সাহিত্য সম্মেলনে দিনাজপুরের বিশিষ্ট সমাজসেবক, সংগঠক মোঃ আবু বক্কর সিদ্দিককে সাহিত্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু। প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত পশ্চিমবঙ্গ হতে আগত বিশিষ্ট লেখক-সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, প্রফেসর ড. সুমিতা ভট্টাচার্য, দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান ইমদাদ সরকার ও সাহিত্য সম্মেলন-২০২৪ এর আহবায়ক বিশিষ্ট কবি-গবেষক ড. মাসুদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন উপ-কমিটির সদস্য সচিব নিরঞ্জন হীরা।
উল্লেখ্য, সমাজসেবক মো. আবু বক্কর সিদ্দিক দিনাজপুরের সঙ্গীত কল্যাণ পরিষদের উপদেষ্টা, অম্বিকা সাহিত্য পরিবারের উপদেষ্টা। তিনি দিনাজপুর সদর উপজেলা উলিপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. সলিমুদ্দিন, মাতা সালমা বেগম। তিনি উলিপুর মাহমুদপুর অগ্রণী যুব সংঘের সভাপতি, উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, উলিপুর জামে মসজিদের সাধারন সম্পাদক। তিনি একজন সঙ্গীত ব্যক্তিত্ব ও খেলোয়াড়। সম্মাননা স্মারক পেয়ে তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বর্তমান প্রজন্ম আমাদের সন্তানরা প্রতিনিয়ত মোবাইল ফোনের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদের ফিরিয়ে আনতে হলে সাহিত্য চর্চা ও খেলোধুলার খুবই প্রয়োজন। পাশাপাশি মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সাহিত্য, সংস্কৃতি, বই পড়া ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
