×

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

বীরগঞ্জ প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি গৃহহস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু হুসাইন বিপু।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ওসমান গনিসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, সুবিধাভোগী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ,আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে বীরগঞ্জ উপজেলায় ৮ শত ৯৮টি গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।