

দিনাজপুর প্রতিনিধি
শিশুদেরকে ছোট বেলা থেকেই শুদ্ধাচার চর্চা করতে হবে। তবেই দুর্নীতি মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শুধু প্রতিযোগীতাই নয়, এই আয়োজনের মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতাসহ জনমত তৈরি করা হচ্ছে। কারণ আগামীদিনে এই শিক্ষার্থীরাই দেশ গড়ার কাজে ভুমিকা রাখবে। শিশুরা হচ্ছে কাঁদা মাটির মত, কাদা মাটিকে যেমন যে আকার দেয়া হয়, সেই আকার ধারণ করে। তেমনি শিশুদেরকে যে ভাবে তৈরি করা হবে তারা সে ভাবেই তৈরি হবে। আর দুর্নীতি বলতে শুধু টাকার দুর্নীতিকেই বুঝায়না। আমাদের কথা বার্তা আচার আচরণ, চলাফেরার মাঝেও দুর্নীতি রয়েছে। শিক্ষার্থীরা যদি পড়া লেখায় ফাঁকি দিয়ে স্কুলের কথা বলে বাইরে ঘুরতে বা আড্ডা দেয় সেটাও দুর্নীতি, পড়ার কথা বলে মোবাইলে ভিডিও গ্যাম খেলা সেটাও দুর্নীতি। দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে রচনা ও বিতর্ক চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের বক্তরা এসব কথা বলেন। গতকাল গতকাল মঙ্গলবার সকালে সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের হল রুমে এই বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় দিনাজপুর সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় দুটি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জনসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্বকরনের লক্ষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা দুদক দিনাজপুরের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি চক্ষু চিকিৎসক আই এফ এম শহীদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক, স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজকর্মী ডা. দুলাল চন্দ্র রায় (ডিসি রায়), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম, সেন্টফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিউনিস কস্তা সিএসসি, দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য দিব্যেন্দু ভৌমিক, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক এমদাদুল হক মিলন ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দিনাজপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য ও ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম ইনষ্টিটিউটের প্রভাষক ও উপস্থাপক মো. হারুন অর রশিদ।
বক্তারা আরও বলেন, দুর্নীতি দমনের জন্য আইন ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা অপরিহার্য বিষয়ে বির্তকে পক্ষে বিপক্ষে বিতার্কিকরা যে যুক্তিতর্ক ও পরিসংখ্যান তুলে ধরেছেন তাতে করে আগামী দিনে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মানে এই শিক্ষার্থীরাই এগিয়ে আসবে তা নিশ্চিত করেই অনুমান করা যায়। আর এই অনুষ্ঠানের লক্ষই হচ্ছে জাতির জনক যে দুর্নীতি মুক্ত বাংলাদেশর স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপনের বাস্তবায়ন করা। আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে বিজয়ী ও রানারআপদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা ।
