×

ফুলবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২ আহত ২ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

 

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক অটো চার্জার (ব্যাটারী চালিত রিক্সা) মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সা চালক নজরুল ইসলাম (৪৮) অটো চার্জারের রিক্সা যাত্রী জাহানারা বেগম (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুই ঘন্টা ব্যাপী সড়ক অবোরধ করে রাখেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টা ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটো রিক্সার অপর দুই যাত্রিকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান।

দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমানিক হোসেনে স্ত্রী এবং নজরুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মন্ডল এর ছেলে।

এ ঘটনায় গুরুত্বর আহত অটো রিক্সার অপর দুই যাত্রীরা হলেন, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের কাশেম আলী (৬০) এবং তার স্ত্রী জিন্না খাতুন (৫০)। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে অটো রিক্সাটি বারাইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকায় সড়কের একটি মোড় অতিক্রম করার সময় (ঢাকা মেট্রো ট-১৬-৩৪-২৬) একটি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় অটো রিক্সাটিকে চাপা দেয় । এসময় আটো রিক্সা চালক ও একজন যাত্রী ঘটনা স্থলেই মারা যান। অপর দুই যাত্রীকে গরুতর আহত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদিকে এঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়ক দুই ঘন্টা ব্যাপী আবোরধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামহ্ তমাল ও সহকারি কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমানসহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।