×

ফুলবাড়ী পৌর এলাকায় কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানী ঈদ উদযাপিত হবে। ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহউদ্দীপনায় ঈদুল আজহা পালনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পৌর সূত্রে জানা গেছে, ফুলবাড়ী পৌর সভার মধ্যে মোট ১২টি স্থানে ঈদুল আজহার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সূত্র অনুযায়ী ফুলবাড়ী পৌরসভা এলাকার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ্-সকাল ৮টা, ফুলবাড়ী সরকারি কলেজ ঈদগাহ্-সকাল ৮টা, কাঁনাহার ঈদগাহ্-সকাল সোয়া ৮টায়,  তেতুঁলিয়া মাদ্রাসা ঈদগাহ্-সকাল সাড়ে ৭টায়, চকচকা কেন্দ্রীয় ঈদগাহ্- সকাল ৮টা, চকচকা প্রাইমারি স্কুল ঈদগাহ্-সকাল পোনে ৮টায়, দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ্- সকাল ৮টা, উত্তর কৃষ্ণপুর ঈদগাহ্ -সকাল পোনে ৮টায় চাঁদপাড়া স্কুল ঈদগাহ্- সকাল পোনে ৮টায়, চাঁদপাড়া পুরাতন মসজিদ ঈদগাহ্- সকাল ৮টা, বারকোনা ঈদগাহ্- সকাল ৮টা এবং  মারকাস মসজিদ ঈদগাহ্ -সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন জানান, পৌর এলাকায় ১২ টি ঈদের জামাতের জন্য মাঠ পরিস্কারসহ ঈমাম, মুয়াজ্জিন ও শামিয়ানার বরাদ্দ পৌরসভা থেকে প্রতি বছরের মতো এবারও প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।