

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরে নিজ ঘর থেকে শান্তি রানী (৪৩) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮জুন) দুপুরে নয়নপুর মির্জাপুর খ্রিষ্টান পাড়ায় নিজ ঘরের বিছানা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত শান্তি রানী (৪৩) ওই এলাকার স্বপন দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সদরের নয়নপুর মির্জাপুর খ্রিষ্টান পাড়ায় একটি বাড়ি থেকে পঁচা গন্ধ বের হচ্ছিল।
পরে মোবাইলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে দরজা ভেঙে অর্ধগলিত নারীর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখে। এ সময় বাড়িতে কেউ ছিল না। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে কেউ থাকে না।
স্বামী-স্ত্রী মিলে বাড়িতে থাকতেন। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে ফেলে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে জানান, তাদের বাবা আরেকটি বিয়ে করেছেন।
এ নিয়ে মা-বাবার মধ্যে ঝগড়া হতো। বাবা প্রায়ই নেশা করে এসে তার মাকে মারধর করতেন। ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার বাবাই মাকে হত্যার পর ফেলে রেখে পালিয়েছেন। আজ মঙ্গলবার দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে জানায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মন্ডল জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।
আসামি স্বপন দাস পলাতক।
