×

বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বোচাগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত করা হয়েছে।

গতকাল রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বৃক্ষ রোপন ও সকাল ১০টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সবুর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী। এসময় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. জাফরুল্লাহ, মো. নইমুদ্দিন শাহ, মো. জাকিউর রহমান জাকির, বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন নাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক এটিএম মামুন, মো. শামীম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শেখ রানা, যুব লীগের সাধারণ সম্পাদক মো. আসরাফ আলী তুহিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম ইশান প্রমুখ।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।