
বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে সড়কের উন্নয়ন কাজের জন্য মাসুদ হাইটেক কন্সট্রাকশন নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৭ মাস থেকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ঠিক মাঝ খানে ১০ ফিট পর পর ৮ ইঞ্চি লম্বা লোহার রড দাড় করিয়ে রেখেছে। ওই সড়কেই অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ চলাফেরা করে। উপজেলার ব্যস্ততম ওই সড়কে রডের আঘাতে আঘাত প্রাপ্ত হওয়া নিয়োমিত ঘটনা। বিষয়টি বোচাগঞ্জ উপজেলার সচেতন মহলের নজরে এলেও কার্যকারী পদেক্ষেপ গ্রহন করেনি কেউ। এমন দৃশ্য নজরে এলে সাধারণ মানুষের ঝুকির কথা চিন্তা করে সড়কের পাশে দাড়ীয়ে থাকা ওই রডের মাথায় নিজ উদ্যোগে প্লাস্টিক মুড়িয়ে দিয়েছেন সৌদি প্রবাসী ডা. মাহফুজুল কবীর রুম্মান।
তিনি পৌর শহরের ঝাড়বাড়ী এলাকার স্কুল শিক্ষক মরহুম আব্দুস শহীদ এর পুত্র এবং আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরীর জামাতা।
গতকাল সোমবার সকালে স্কুল সড়ক অংশে নিজস্ব উদ্যোগে প্রতিটি রডের মাথায় প্রখর রোদের মধ্যেই নিজ হাতেই প্লাস্টিক মুড়িয়ে দেন ডা. রুম্মান। তার এই উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ ও পচারীরা। নিজের শহরকে নিজের মনে করা ডা. রুম্মান আমাদের অবিশ^াসে ভেঙ্গে পড়া সমাজে দায়িত্ব বোধ ও মানুষের প্রতি ভালবাসার পথপদর্শক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
ডা. মাহফুজুল কবীর রুম্মান বলেন, তিনি একজন সৌদী প্রবাসী, পবিত্র ঈদ উল আযহা উদযাপনের জন্য স্ত্রী, পুত্রসহ দেশে নিজ বাড়ীতে আসেন। এরই মধ্যে দেখতে পান সেতাবগঞ্জ স্কুল সড়ক থেকে দিনাজপুর সড়কের বিভিন্ন অংশে সড়কের ঠিক মধ্যস্থানে সারিবদ্ধভাবে শতশত লোহার রড দাড় করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যা দিয়ে প্রতিনিওত আঘাতপ্রাপ্ত হচ্ছেন পথচারীসহ কমলমতি শিক্ষার্থীরা। এ দৃশ্য নজরে এলে সাধারণ মানুষের ঝুকির কথা চিন্তা করে তিনি এই উদ্যোগ গ্রহন করেন। তিনি বলেন, আমরা নিজেদের উদ্যোগে মানুষের কল্যানে এমন কাজ নিজেরাই করতে পারি, এর জন্য চাই শুধু সদিইচ্ছা।
