×

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফিরার পথে বাসের ধাক্কায় দিলীপ ঘোষ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গোয়ালপাড়া ঢাকাপঞ্চগড় মহাসড়কে ঘটনাটি ঘটে।

দিলীপ ঘোষ উপজেলার সাতোর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের এর মৃত দিজেন্দ্র নাথ ঘোষ (সুতি) ছেলে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিলীপ রাতে পার্শ্ববর্তী বটতলী বাজার থেকে খরচ নিয়ে নিজ আবাসস্থল গোয়ালপাড়া বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি নাইট কোচের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার এসআই মোস্তাফিজ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি কোচের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।