×

নবাবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নবাবগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোন্নাফ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আফতাবগঞ্জ-পার্বতীপুর সড়কের নবাবগঞ্জের আফতাবগঞ্জের মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোন্নাফ জেলার পার্বতীপর উপজেলার দলাই কোটা গ্রামের নাজমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজার থেকে মোন্নাফ ও রাজ্জাক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল এসময় আফতাবগঞ্জ-পার্বতীপুর সড়কের মাদারপুর সরাকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলচালক মোন্নাফ ঘটনাস্থলে মারা যায়।

আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।