×

পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সহ- সভাপতি দুলাল অধিকারী, সাবেক সম্পাদক সজল কুমার দাস, সদস্য ড. আজমল হোসেন, সুমন চৌধুরী, সাখাওয়াত হোসেন, শফিকুল আলম চৌধুরী বিপ্লব, আবু হাসান, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন ও দবিরুল ইসলাম প্রমুখ।

সভায় ২৩-২৪ অর্থবছরের মোট আয়-ব্যয়ের হিসাব পেশ, ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের কমিশন গঠনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

ওই সভায় পাঁচবিবি প্রেসক্লাবের ২০২৪-২৬ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এতে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক বাবু সুনীল রায়কে প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের সদস্য আব্দুল আলীম ও শফিকুল আলম চৌধুরী বিপ্লবকে সদস্য নির্বাচিত করা হয়।

উক্ত কমিটি আগামী ৫০ দিনের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণার মাধ্যমে পাঁচবিবির ঐতিহ্যবাহী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করবেন।

উল্লেখ্য যে, সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।